Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • জাতীয় নির্বাচনের আগে যেকোনো ষড়যন্ত্র রুখতে যুবকরা ঐক্যবদ্ধ: ড. জালাল উদ্দিন

জাতীয় নির্বাচনের আগে যেকোনো ষড়যন্ত্র রুখতে যুবকরা ঐক্যবদ্ধ: ড. জালাল উদ্দিন

স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টায় মতলব বাজারের পানির ট্যাংকি মোড়ে অনুষ্ঠিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করবে।”

ড. জালাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের আদর্শকে বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে মতলবের বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। তিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার পাশাপাশি দেশ ও দেশের মানুষের যেকোনো সংকট মোকাবেলায় যুবদলের অগ্রণী ভূমিকা পালনের ওপর বিশ্বাস ব্যক্ত করেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, যে নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে সেই নির্বাচন সন্নিকটে। জাতীয় নির্বাচনের আগে সরকার গণভোটের যে ব্যবস্থা করতে চায়, বাংলাদেশের জনগণ সেই গণভোটকে প্রত্যাখ্যান করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী তা শক্ত হাতে প্রতিহত করবে।

আলহাজ্ব ড. জালাল উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জনগণের কাতারে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান। তিনি বিশেষ করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে তারেক রহমানের সালাম পৌঁছানো এবং ধানের শীষের ভোট চাওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি তারেক রহমানের নির্দেশনা উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনকে সফল করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক বাদল। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “ধর্মব্যবসায়ীরা জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার জন্য ভন্ডামি শুরু করেছে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকনসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিনের নেতৃত্বে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং মাথায় ব্যাজ পরিহিত যুবদলের নেতাকর্মীরা মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে র‍্যালি শেষ করেন। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts