Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি সুমনের অকাল প্রয়াণ: শোকস্তব্ধ হাইমচর

ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি সুমনের অকাল প্রয়াণ: শোকস্তব্ধ হাইমচর

ডেক্স রিপোর্ট:

চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার (Acute Myeloid Leukemia) রোগে ভোগার পর আজ শুক্রবার ৩১ অক্টোবর আনুমানিক সকাল ৯:৪৫ ঘটিকার সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে হাইমচর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমন গত ১৫ মে ২০২৫ তারিখে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার আজগর আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার “Acute Myeloid Leukemia” রোগটি ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ২১ মে ২০২৫ তারিখে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্রেরণ করা হয় এবং সেখান থেকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন ছিলেন।

প্রয়াত ওসি মহিউদ্দিন সুমনের গ্রামের বাড়ি কুমিল্লাবরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে। তার বাবার নাম মো. আমির হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৭ অক্টোবর ২০২৪ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং যোগদানের পর থেকেই হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছিলেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সহকর্মীর মৃত্যুতে পুরো হাইমচর থানায় শোক বিরাজ করছে।

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

31 October 2025

ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি সুমনের অকাল প্রয়াণ: শোকস্তব্ধ হাইমচর

www.hostbuybd.com