Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

অগ্নিকাণ্ডে হাইমচরে বসতঘর পুড়ে ছাই

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর আলগী গ্রামে গতকাল সোমবার রাতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ইব্রাহিম ভূঁইয়া বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন ভূঁইয়ার পরিবারটি সর্বস্ব হারিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয়দের ধারণা, গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ সকল মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাইমচর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে রওয়ানা দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় জনসাধারণের সম্মিলিত ও সাহসী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন আশেপাশে অন্যান্য বাড়িতে ছড়াতে পারেনি।

হাইমচর ফায়ার সার্ভিস স্টেশন লিডার রতন শেখ এই বিষয়ে জানান, “আমরা সংবাদ পেয়ে দ্রুত রওনা দিলেও, পথে ভুক্তভোগীরা আমাদের কল দিয়ে জানান যে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। এরপর আমরা আমাদের স্টেশনে ফিরে আসি।”

ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন ভূঁইয়ার পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা স্থানীয় প্রশাসন এবং সরকারি-বেসরকারি সহায়তা সংস্থার জরুরি মানবিক সহায়তা কামনা করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 November 2025

অগ্নিকাণ্ডে হাইমচরে বসতঘর পুড়ে ছাই

www.hostbuybd.com