Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

কাঠালিয়ায় এনসিপি’র সংবাদ সম্মেলন

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) সংসদীয় আসনে জনগণের সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে আজ ১৭ নভেম্বর সোমবার দুপুরে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ সংসদীয় আসনের এনসিপি মনোনীত প্রার্থী এবং দলটির ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মোঃ আহাদ শিকদার।

মোঃ আহাদ শিকদার বলেন, “আমরা প্রতিটি নির্বাচনী আসনের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার চেষ্টা করব। তাতে আমরা নির্বাচিত হই বা না হই, সংসদীয় এলাকার চিহ্নিত সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করে যাব।” তিনি আরও জানান, এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও স্থানীয় সমস্যা দূরীকরণে এনসিপি দৃঢ়প্রতিজ্ঞ।

এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ বদিউন নবী পলাশ, এনসিপি ঝালকাঠি জেলা যুগ্ম সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ, জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, এনসিপি কাঠালিয়া উপজেলা সমন্বয়ক মহিউদ্দিন কালু মিয়া, রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ শাহরিয়ার শাকিল, এবং এনসিপি কাঠালিয়া উপজেলা যুগ্ম সমন্বয়ক হারুন আর রশিদ সিকদার। এছাড়াও এনসিপি এবং জাতীয় যুব শক্তির জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts