Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

আল আমিন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের সাথে ইলেকট্রনিকস এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা মিলনায়তন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মো মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মো ইলিয়াস খান, সহকারী সেক্রেটারি মো রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো আব্দুর রাকিব, যুব বিভাগ সভাপতি জনাব মো আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহবুব মিঠু, বায়তুলমাল সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন, ওলামা সভাপতি মাওলানা মো আব্দুল কাইয়ুম প্রমূখ।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম,
দেশ টিভির মান্দা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানা,
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব বুলবুল আহমেদ, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সম্রাট হোসেন, প্রেস ক্লাব মান্দার সভাপতি জনাব মো আব্দুর রহিম, সহ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক রওশন আলম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রায়হান আলী,বিশিষ্ট সাংবাদিক আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, এনটিভির প্রতিনিধি সুলতান মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, আরটিভি ও কালবেলার প্রতিনিধি রইছ উদ্দিন, ওয়াসিম রাজুু, এম এ মতিন, সবুজ, দেশ টিভির মাসুদ কামাল প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকগণ জাতির জাগ্রত বিবেক। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি সকলকে আহবান জানান। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিকদের উন্নয়নে কাজ করা হবে। তিনি সকলকে মান্দা তথা নওগাঁর উন্নয়নে সকলকে ঐক্যভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 November 2025

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

www.hostbuybd.com