Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হানারচর ইউনিয়নে বিশেষ দোয়া

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হানারচর ইউনিয়নে বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের আখনের হাট কোকো ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে এই দোয়া মাহফিলের উদ্যোগ নেন ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আক্তার হোসেন মিয়াজি

দোয়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল গাজী, হানারচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক মামুন ছৈয়াল, জসিম দেওয়ান, জাহাঙ্গীর বেপারী, সাবেক সহসভাপতি কালু হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুর রহমান সফু, যুগ্ম আহ্বায়ক আলমগীর বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহিদুল্লাহ মিজি, সাধারণ সম্পাদক কালু মুন্সি, ওয়ার্ড যুবদলের সভাপতি ইউসুফ রাড়ি, সাধারণ সম্পাদক লোকমান গাজী সহ আরও অনেকে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আখনের হাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালেক। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 December 2025

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হানারচর ইউনিয়নে বিশেষ দোয়া

www.hostbuybd.com