Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হলে কেউ বাংলাদেশকে পিছু হটাতে পারবে না: রাশেদ খান

ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হলে কেউ বাংলাদেশকে পিছু হটাতে পারবে না: রাশেদ খান

স্টাফ রিপোর্টার:

ফেব্রুয়ারিতে যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশকে আর কেউ পিছিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান।

মঙ্গলবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, “আমি এই অঞ্চলের সন্তান। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমার রাজনীতিতে আসা। সেদিন আমার সামনে দুটি পথ ছিল—হয় পড়ার টেবিলে ফিরে যাওয়া, না হয় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া। আমি আন্দোলনের পথ বেছে নিয়েছিলাম এবং ১৮ দিনের রিমান্ডে অমানুষিক নির্যাতনের শিকার হয়েও মাথা নত করিনি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে।”

দলের ভেতরকার সমীকরণ নিয়ে তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান আমাকে মূল্যায়ন করে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী করেছেন। দলের মধ্যে কারো মান-অভিমান থাকতে পারে, তবে বেগম খালেদা জিয়ার আদর্শে যারা বিশ্বাস করেন, তারা সব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। আমার বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন; কিন্তু আমি পাল্টা উত্তর দিতে চাই না। আমি সবাইকে বুকে জড়িয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রাশেদ খান বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছি। নির্বাচিত হলে কালীগঞ্জ ও সদরে চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি আর চলবে না। যারা সাধারণ মানুষের ওপর জুলুম করেননি, তারা নির্ভয়ে থাকবেন। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। সরকারি সেবা পেতে কোনো ঘুষ বা বিশেষ সুপারিশ লাগবে না। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”.

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, তবিবুর রহমান মিনি, শামসুল ইসলাম, লুৎফর রহমান লেন্টু, মাহবুর রহমান মিলনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো পড়ুন; https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts