Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

হাতে রাইফেল নিয়ে ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

হাতে রাইফেল নিয়ে ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে লক্ষ্য করে কঠোর সামরিক ও কৌশলগত হুমকি দিয়েছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিতর্কিত ও আক্রমণাত্মক ছবি পোস্ট করে তিনি তেহরানকে এই চূড়ান্ত সতর্কবার্তা দেন।

ট্রাম্পের শেয়ার করা ছবিতে দেখা যায়, তার হাতে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল এবং পেছনে বড় ধরনের গোলার বিস্ফোরণ ঘটছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ছবিটির মাধ্যমে ট্রাম্প মূলত তার ‘নমনীয়’ নীতি ত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, এতদিন ধৈর্য ধরলেও এখন থেকে ইরানের বিরুদ্ধে সরাসরি এবং অত্যন্ত কঠোর সামরিক পদক্ষেপ নিতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না।

ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে লেখেন:

“ইরান কোনো কিছু ঠিকভাবে করতে পারছে না। কীভাবে একটি পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তিতে (Non-Nuclear Deal) স্বাক্ষর করতে হয়, তারা তা জানে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের হুঁশ ফেরা উচিত।”

তিনি দাবি করেন, একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গড়ার লক্ষ্যে প্রস্তাবিত চুক্তিতে সই করতে ইরান ইচ্ছাকৃতভাবে দেরি বা গড়িমসি করছে। ট্রাম্পের মতে, এই দেরি ইরানের জন্য হিতে বিপরীত হতে পারে।

সরাসরি হুমকির সুরে ট্রাম্প উল্লেখ করেন, ইরান যদি দ্রুত তার প্রস্তাবিত চুক্তিতে সই না করে, তবে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। বিশেষ করে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং বড় সেতুগুলো ধ্বংস করে দেওয়ার সুনির্দিষ্ট হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্পের এমন যুদ্ধংদেহী পোস্ট বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা কি এবার সরাসরি সংঘাতের দিকে মোড় নেবে? ট্রাম্পের এই পোস্টের পর এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে মার্কিন প্রেসিডেন্টের এমন সরাসরি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts