Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাচ্ছে আজ রাতে

ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাচ্ছে আজ রাতে

ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাচ্ছে আজ রাতে

নিজস্ব প্রতিবেদক:

লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ রোববার (৭ জুন) দিবাগত রাতে দেশে পৌঁছাবে। রাত ২টা ৩০ মিনিটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

নিহতরা হলেন—সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। তারা দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় কর্মরত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ইতিমধ্যে মরদেহ বহনকারী বিমানটি বৈরুত বিমানবন্দর ত্যাগ করেছে।

গত ১১ মে লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ হামলায় এই দুই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হন। ঘটনার পর থেকে তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছিল।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে সার্টিফাইড পুলিশ রিপোর্ট সংগ্রহ, মরদেহ পাঠানোর অনুমতিপত্র এবং অন্যান্য আনুষাঙ্গিক আইনি প্রক্রিয়া শেষ করা হয়েছে। এছাড়া ধর্মীয় বিধান অনুযায়ী তাদের গোসল ও কাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর বিষয়টি নিহতদের পরিবারের সদস্যদের ইতিমধ্যে অবহিত করেছে দূতাবাস।

এই হৃদয়বিদারক ঘটনায় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করার বিষয়টি তদারকি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts