Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ হারালেন মামা-ভাগ্নির

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ হারালেন মামা-ভাগ্নির

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ হারালেন মামা, আহত ভাগ্নি

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণে ধনাগোদা সেতুর (মতলব ব্রিজ) ওপর মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামা ও ভাগ্নির মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (২ জুন) বিকেলে ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মামা ফজলে রাব্বি (২৩)। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভাগ্নি ইশাত আক্তার (১৪)। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই জনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ কলাদী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আর নিহত ইশাত আক্তার ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তার বাবা সচিবালয়ের একজন সচিব পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি বরিশালে হলেও তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন।

प्रत्यक्षদর্শী, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মামা রাব্বি তার ভাগ্নি ইশাতকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ধনাগোদা সেতুর ওপর পৌঁছালে ইশাত তার মামার কাছে মোটরসাইকেল চালানো শেখার বায়না ধরে। ভাগ্নির আবদার রাখতে রাব্বি তাকে চালকের আসনে বসিয়ে নিজে পেছনে বসেন এবং মোটরসাইকেল চালানোর কৌশল শেখাচ্ছিলেন। একপর্যায়ে ইশাত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা দুজনেই ছিটকে গিয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি সরকারি রক্ষণাবেক্ষণকারী গাড়ির নিচে চাপা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান: “মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সওজের গাড়ির নিচে ঢুকে যায়। প্রচণ্ড আঘাতে দুজনই গুরুতর রক্তাক্ত হন এবং বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে ছিলেন।”

পরে ঢাকা থেকে চাঁদপুর সদরের দিকে আসা একটি অ্যাম্বুলেন্সের চালক তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. এনামুল হক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ইশাতের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন নন্দী হাসপাতালে গিয়ে নিহত রাব্বির লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

একই দুর্ঘটনায় মামা-ভাগ্নির মৃত্যুর খবরে হাসপাতাল এলাকা ও তাদের গ্রামের বাড়িতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সওজের দাঁড়িয়ে থাকা গাড়ির নিচে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায় নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts