Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • বিএনপির অটুট ধর্মীয় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী: রুহুল কবির রিজভী

বিএনপির অটুট ধর্মীয় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী: রুহুল কবির রিজভী

বিএনপির অটুট ধর্মীয় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক:

নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে এবং এ দেশের মানুষ একে-অপরের পূজা-পার্বণে আনন্দ সহকারে অংশগ্রহণ করে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো যথাযথভাবে দেখার জন্যই এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্থান নিশ্চিত করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে এই সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত করেছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts