Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • লঞ্চে অসুস্থ নারীকে কোস্টগার্ডের চিকিৎসাসেবা

লঞ্চে অসুস্থ নারীকে কোস্টগার্ডের চিকিৎসাসেবা

লঞ্চে অসুস্থ নারীকে কোস্টগার্ডের চিকিৎসাসেবা


চাঁদপুর প্রতিনিধি :

কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য তাঁকে কোস্টগার্ডের বোটে করে হরিণা ফেরিঘাটে আনা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক নারী তাঁর পুত্রবধূকে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে করে ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর পুত্রবধূ হঠাৎ খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়েন।

এ সময় লঞ্চের এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানিয়ে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চটিতে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়।

পরে অসুস্থ নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্টগার্ডের বোটে করে হরিণা ফেরিঘাটে আনা হয়। সেখান থেকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts