Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে ৩৬ জুলাই মঞ্চে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

চাঁদপুরে ৩৬ জুলাই মঞ্চে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

চাঁদপুরে ৩৬ জুলাই মঞ্চে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ৩৬ জুলাই মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে মঞ্চটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে কে বা কারা এবং কী কারণে মঞ্চটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং অগ্নিসংযোগের কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

06 November 2026

চাঁদপুরে ৩৬ জুলাই মঞ্চে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

www.hostbuybd.com