Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • ‘আগামী নির্বাচনে ভোট কারচুপি হলে হাত অবশ করে দেওয়া হবে’

‘আগামী নির্বাচনে ভোট কারচুপি হলে হাত অবশ করে দেওয়া হবে’

নিজস্ব প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট কারচুপির চেষ্টা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে এবং যারা প্রভাব বিস্তারের চিন্তা করবেন, তাদের ‘হাত অবশ’ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের লড়াই সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে।” তিনি বিগত দিনের মতো ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা সম্পর্কে সতর্ক করে বলেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

জামায়াতের আমির আরও বলেন, সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি ইসলামী দলগুলোকে এক হওয়ার এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেন। চাঁদাবাজদের স্থান বাংলাদেশে হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এছাড়াও সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপ বাংলাদেশ-এর সভাপতি রফিকুল ইসলাম জামালসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। তারা আরও দাবি করেন, দেশ কোন পথে এগোবে, সেটি নির্ধারণ করবেন জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো।

হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীনের আমির মাওলানা খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। সম্মেলনে হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীনের পক্ষ থেকে লিখিতভাবে ভোটারদের কাছে তিনটি আরজ এবং সরকারের কাছে সাতটি প্রস্তাব পেশ করা হয়।

এই প্রতিনিধি সম্মেলন নেছারাবাদ দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 November 2025

‘আগামী নির্বাচনে ভোট কারচুপি হলে হাত অবশ করে দেওয়া হবে’

www.hostbuybd.com