Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • বিএনপির ‘দয়ায়’ ২০১৮-তে জামায়াত নির্বাচন করে: ব্যারিস্টার খোকন

বিএনপির ‘দয়ায়’ ২০১৮-তে জামায়াত নির্বাচন করে: ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির উদারতা ও গণতান্ত্রিক মনোভাবের কারণেই জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ পেয়েছিল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সেই সময় জামায়াতের প্রতীক বাতিল করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী রেলওয়ে চত্বরের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন এই মন্তব্য করেন। এর আগে তিনি চাষিরহাট ইউনিয়নে কর্মিসভা ও চাটখিল রামনারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে পৃথক কর্মী সভায় বক্তব্য রাখেন।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ব্যারিস্টার খোকন বলেন, “আওয়ামী লীগ তাদের ব্যান্ড করে দিয়েছিল, তাদের মার্কা ছিল না। তারা আ.লীগ নিষিদ্ধের পক্ষে কাজ করে, আবার ক্ষমা করে তলে তলে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়।”

তিনি উল্লেখ করেন, জামায়াত বারবার জোট পরিবর্তন করেছে এবং তাদের একেক সময় একেক কথা বলা তাদের নীতিতে পরিণত হয়েছে। তিনি বলেন, বিএনপির সাথে না থাকার কারণেই আওয়ামী লীগ আমলে তাদের অনেক নেতার ফাঁসি হয়েছে।

২০০১ সালের নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করার সময় জামায়াতকে মন্ত্রী করার ঘটনা প্রসঙ্গে ব্যারিস্টার খোকন বলেন, “এ কারণে বিএনপিকে রাজনৈতিক অঙ্গনে অনেক কথা শুনতে হয়েছে।” তিনি আক্ষেপ করে বলেন, “জামায়াত তাদের দুর্দিনের কথা ভুলে গিয়ে, এখন ভোল পাল্টে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।”

ব্যারিস্টার খোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ সরাসরি তা প্রতিরোধ করবে।” তিনি বিএনপি নেতাকর্মীদের সকল ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো। এছাড়াও বক্তব্য রাখেন সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামালসহ স্থানীয় বিএনপি নেতারা।

শুক্রবার রাতে জনসভা শেষে রাত সাড়ে ৯টায় ব্যারিস্টার খোকন সোনাইমুড়ী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সোনাইমুড়ী চাষিরহাট ও চাটখিলেও এই লিফলেট বিতরণ করেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 November 2025

বিএনপির ‘দয়ায়’ ২০১৮-তে জামায়াত নির্বাচন করে: ব্যারিস্টার খোকন

www.hostbuybd.com