Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

নিরাপত্তাশঙ্কা কাটিয়ে ২৫ অক্টোবর রিয়াদ ফ্লাইট চালু করছে বিমান

নিরাপত্তাশঙ্কা কাটিয়ে ২৫ অক্টোবর রিয়াদ ফ্লাইট চালু করছে বিমান

নিজস্ব প্রতিবেদক:

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে (২৬ অক্টোবর প্রথম প্রহর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে বিমানটি যাত্রা করবে। তবে আপাতত শুধু ২৫ তারিখের ফ্লাইটটিই পরিচালনা করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার পর রিয়াদগামী অন্যান্য নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে, একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বিমানের দাম্মামগামী ফ্লাইটগুলো আজ থেকে পুনরায় চালু হয়েছে। আজ ২১ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। ফ্লাইটগুলো বোয়িং ৭৭৭ উ উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি উদ্ভূত নিরাপত্তার কারণে সৌদি আরবের কয়েকটি রুটে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রেখেছিল বাংলাদেশ জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স। ফ্লাইট পুনরায় চালু হওয়ায় মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

21 October 2026

নিরাপত্তাশঙ্কা কাটিয়ে ২৫ অক্টোবর রিয়াদ ফ্লাইট চালু করছে বিমান

www.hostbuybd.com