Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • শাহজালালে ৩ যাত্রীর লাগেজ চুরি: চাঁদপুর থেকে গ্রেফতার ১, মালামাল উদ্ধার

শাহজালালে ৩ যাত্রীর লাগেজ চুরি: চাঁদপুর থেকে গ্রেফতার ১, মালামাল উদ্ধার

শাহজালালে ৩ যাত্রীর লাগেজ চুরি: চাঁদপুর থেকে গ্রেফতার ১, মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানফেরত তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। চাঁদপুর থেকে তাঁকে গ্রেফতারের পাশাপাশি চুরি হওয়া মালামালসহ তিনটি লাগেজই উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩-এর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের তিন যাত্রী—মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের লাগেজ না পাওয়ার বিষয়টি এয়ারলাইনস কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করে এপিবিএন।

বিমানবন্দরের সিসিটিভি (CCTV) ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত সন্দেহে একই ফ্লাইটের যাত্রী জসিমকে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে গত ২০ অক্টোবর বিমানবন্দর থানায় জসিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহার অনুযায়ী, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল।

মামলার পর এপিবিএন, বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানা পুলিশের যৌথ সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদপুরের কচুয়া থেকে অভিযুক্ত জসিমকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া তিনটি লাগেজ ও সমস্ত মালামাল উদ্ধার করা হয়। বর্তমানে জসিম পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, বিমানবন্দর এলাকায় চুরি সহ যেকোনো অপরাধ রুখতে আইন প্রয়োগকারী সংস্থা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অপরাধ দমনে কার্যকর প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 October 2026

শাহজালালে ৩ যাত্রীর লাগেজ চুরি: চাঁদপুর থেকে গ্রেফতার ১, মালামাল উদ্ধার

www.hostbuybd.com