জাল টাকা ক্রয়-বিক্রয় সিরাজগঞ্জে যুবককে ১০ বছর কারাদণ্ড সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের অভিযোগে ফরিদুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নজরুল ইসলাম এই আদেশ প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া মাঠপাড়া গ্রামের কালাচাঁনের ছেলে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১০ মে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) জাল টাকা ক্রয়-বিক্রয় করছেন আসামিরা । এক হাজার টাকার ৮০টি জাল নোটসহ ফরিদুল ইসলামকে আটক করা হয়।
এঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই ইশানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।










