আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন চৈক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ব্যাঙক ঝিরি এলাকায় অবৈধভাবে গাছ কর্তনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অবৈধভাবে রাস্তা তৈরি করে আসছিল।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উক্ত অভিযানে বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা ও আলীকদম থানা পুলিশের সদস্যগণ অংশগ্রহণ করেন।
অভিযানকালে চৈক্ষ্যং ইউনিয়নের পামিয়া পাড়া, তুংতুই পাড়া, নামসাক পাড়া ও খাকই পাড়াসহ এ ৪ এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে একটি এস্কেভেটর পাওয়া গেলেও কোনো সরঞ্জামাদি উদ্ধার করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে লেবার সেটস পুরিয়ে দিয়ে এবং এস্কেভেটরটি যাতে পুনরায় ব্যবহার করা না যায়, সে লক্ষ্যে সেটিকে অচল (চলাচলের অযোগ্য) করে দেওয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মর্মে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।









