Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুর সফরে আসছেন পানিসম্পদ মন্ত্রী এ্যানি

চাঁদপুর সফরে আসছেন পানিসম্পদ মন্ত্রী এ্যানি

চাঁদপুর সফরে আসছেন পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল বৃহস্পতিবার (৭ মে ২০২৬) চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। একদিনের এই সরকারি সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন।

মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মাসুম রেজা স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রী বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে মুন্সিগঞ্জের গজারিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হলো:

  • সকাল ০৮:৩০ মিনিট: গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন।
  • সকাল ০৯:০০ মিনিট: গজারিয়া থেকে চাঁদপুর জেলার উদ্দেশ্যে যাত্রা।
  • দুপুর ১২:০০ মিনিট: চাঁদপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য একটি খালের খনন কাজ সরেজমিনে পরিদর্শন।
  • দুপুর ০১:৩০ মিনিট: পরিদর্শন শেষে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিতি ও অবস্থান।

সফরের দ্বিতীয় অংশে পানিসম্পদ মন্ত্রী চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বৈঠকে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ জেলার অন্যান্য আসনের সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন। বৈঠকে জেলার পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ এবং চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সফর শেষে বিকেলে মন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts