Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • গর্ভের সন্তান অন্যের সন্দেহে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা!

গর্ভের সন্তান অন্যের সন্দেহে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা!

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের হাইমচরে নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ী কান্দি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম কাকলি বেগম। এই ঘটনায় ঘাতক স্বামী জহিরুলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাইমচরের ৪নং নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ী কান্দিতে রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দা জহিরুল তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলি বেগমকে নৃশংসভাবে হত্যা করেন।

আটকের পর এক ভিডিও সাক্ষাৎকারে ঘাতক স্বামী জহিরুল হত্যাকাণ্ডটির দায় স্বীকার করে জানান, তার ধারণা ছিল স্ত্রীর গর্ভের সাত মাসের সন্তানটি তার নয়। তিনি অভিযোগ করেন, কাকলি বেগম বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং পরপুরুষের সঙ্গে মেলামেশা করতেন।

জহিরুল বলেন, “আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডকে মেনে নিতে না পেরে তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করি।” এই অনৈতিক সম্পর্কের কারণে তিনি সাংসারিকভাবে অশান্তিতে ছিলেন বলেও দাবি করেন।

খুনের খবর পেয়ে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান মনির শিকদার দ্রুত ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। খবর পেয়ে ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এসআই কবির সহ সঙ্গীয় ফোস ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ দল ধান ক্ষেত থেকে নিহত কাকলি বেগমের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই ঘাতক স্বামী জহিরুলকে আটক করে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে জানান, “আমি বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। তবে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। বর্তমানে আইনানুগ ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।”

নিহত কাকলি বেগমের পরিবার ঘাতক জহিরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এদিকে, এই নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনায় নীলকমল এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 November 2025

গর্ভের সন্তান অন্যের সন্দেহে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা!

www.hostbuybd.com