Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে বগুড়া কারাগারের কারারক্ষী নিহত

নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে বগুড়া কারাগারের কারারক্ষী নিহত

আল আমিন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. পলাশ আলী (২৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মৈনম ভোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ আলী সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থল বগুড়া থেকে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মান্দা উপজেলার ভোলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আরও বলেন, “নিহত যুবক বগুড়া কারাগারে কর্মরত ছিলেন। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। পরিবারের লোকজন আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

18 December 2025

নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে বগুড়া কারাগারের কারারক্ষী নিহত

www.hostbuybd.com