Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলায় র‍্যাব-১১-এর একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার কড়ইয়া তিন রাস্তার মোড় সংলগ্ন মাছের আড়তের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন ​ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের কবির আহমেদের ছেলে রাকিব (২৩), শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের সরোয়ার হোসেনের ছেলে​শাকিল আহমেদ (২৫), সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সেটপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে ​আসাদুল ইসলাম (২০)।

​র‍্যাব সূত্রে জানা গেছে, বুধবার ভোরে র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি টহল দল নিয়মিত ডিউটির অংশ হিসেবে কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাঁদপুর-হাজীগঞ্জ এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদক ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

​সকাল ৭টার দিকে কড়ইয়া মাছের আড়তের সামনের আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাব। সকাল ৭টা ২০ মিনিটের দিকে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ন-২১-৪৩৯৮) থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় চালকসহ তিন ব্যক্তি গাড়ি ফেলে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

​আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যানের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ১০টি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিল থেকে মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

​র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পণ্যবাহী কাভার্ডভ্যান ব্যবহারের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মাদক ও কাভার্ডভ্যানসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts