Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • শিক্ষা
  • বিগত সরকার তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলো: শিক্ষামন্ত্রী

বিগত সরকার তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলো: শিক্ষামন্ত্রী

বিগত সরকার তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলো: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের তরুণ প্রজন্ম চরম সামাজিক অবক্ষয়ের শিকার হয়েছে এবং তাদের একটি বড় অংশ মাদকাসক্তিতে নিমজ্জিত হয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এছসানুল হক মিলন। তিনি অভিযোগ করেন, সেই ভয়াবহ সময়ে তরুণদের রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ প্রজন্মের জন্য আনন্দমুখর শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করছেন। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরণের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন নতুন নয়, বরং এর গোড়াপত্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ড. মিলন বলেন “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে উদীয়মান প্রতিভা অন্বেষণে কালচারাল অনুষ্ঠানের সূচনা করেছিলেন। আজ তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মাধ্যমে সেই ধারা পুনরুজ্জীবিত করেছেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (চাঁদপুর-৩) শেখ ফরিদ আহমেদ মানিক, সংসদ সদস্য (চাঁদপুর-৪) এম হান্নান, সংসদ সদস্য (চাঁদপুর-৫) ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন যে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো আয়োজনের ফলে জেলা ও উপজেলা পর্যায় থেকে মেধাবী খেলোয়াড়রা উঠে আসবে, যা জাতীয় পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরো দেখুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts