Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু

চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু

চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অংশ হিসেবে চাঁদপুরে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ হেডকোয়ার্টার্স পরিচালিত প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি স্ক্রিনিং) শেষে যোগ্য বিবেচিত প্রার্থীদের নিয়ে নিয়োগের প্রথম দিনের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে প্রার্থীদের শারীরিক মাপ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ কার্যক্রমে যোগ্য প্রার্থীদের বাছাইয়ে নির্ধারিত নিয়ম ও শর্ত অনুসরণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 November 2026

চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু

www.hostbuybd.com