চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম রাজারগাঁও এলাকার মো. কাউছার খাঁন (৪৩) ও তাঁর ছেলে মো. পারভেজ খাঁন (২৫), এবং মতলব উত্তরের উত্তর ঠেটালিয়া এলাকার মো. ইউসুফ ছৈয়াল (৪৮)।
ডিএনসি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পশ্চিম রাজারগাঁওয়ের খাঁন বাড়িতে আসামিদের দখলীয় বসতঘরের দক্ষিণ পাশের কক্ষে অভিযান চালানো হয়। এ সময় দুটি পৃথক জিপারযুক্ত পলি প্যাকেটে মোট ২০ পিস (২ গ্রাম) মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক ও মামলার বাদী মো. সোহেল রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।















