Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

চাঁদপুর প্রতিনিধি:

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

​চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল। সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামছুল আরেফিন খান।

প্রধান অতিথি বেলাল হোসেন বেলাল বলেন, “পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে কোনো মহল দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি উসকানি এড়িয়ে সাংগঠনিক ঐক্যের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কাউছার প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী ‘অঙ্গীকার পাদদেশে’ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

​মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচিতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 September 2026

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

www.hostbuybd.com