Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • আইন ও আদালত
  • মাছের ড্রামে লুকিয়ে পাচার, অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

মাছের ড্রামে লুকিয়ে পাচার, অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

মাছের ড্রামে লুকিয়ে পাচার, অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাছের ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় অর্ধকোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার ইসলামপুর এলাকা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের মালামালের বক্সে মাছের ড্রামের ভেতর বরফ দিয়ে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ির বিশাল চালান পাওয়া যায়। উদ্ধারকৃত শাড়ির সংখ্যা ৪২২ পিস।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, উদ্ধার করা ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। পাচারের কাজে ব্যবহৃত বাসটি থেকে শাড়িগুলো জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts