Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের জোরালো আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের জোরালো আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের জোরালো আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-১১-এ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

‘The Rohingya Crisis : A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’ শীর্ষক এই উচ্চপর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের একার সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এই দীর্ঘস্থায়ী সংকটের স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং সংকটের মূল কারণসমূহ নির্মূলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।

রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সংকট সমাধানের পাশাপাশি এই জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সুনির্দিষ্ট জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এই সাইড ইভেন্টে অংশ নেন এবং বাংলাদেশের এই দাবির সঙ্গে একমত পোষণ করে সংকট সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 September 2026

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের জোরালো আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

www.hostbuybd.com